তোর বিরহ
____অরন্য হাসান দেলোয়ার।
তুই কি করে বুঝবি আমার কষ্ট,
আমি কতটা চেয়েছি তোকে?
যখনই তোর মুখোমুখি হই আমি আর আমি থাকি না।
ডুবে যাই তোর অতলে
কখনো তোর গ্রীবা ছুঁয়ে নেমে যেতে ইচ্ছে করে
কখনো তোর গহীনে ডুবতে চায় মন
অথচ,তুই কখনো আমাকে বুঝতে চাস নি।
আমিও বলিনি।
সব কথা কি বলা যায়?
না বলতে হয় মুখ ফুটে?
তোর বিরহ ভীষণ রকম যন্ত্রণা দেয় আমাকে।
আমি পুড়ে যাই প্রতিদিন অবিরত
দহন জ্বালায় জ্বলে যাই
অথচ,আমার সামনেই জল
আমি তার কিছুই পাই না।
©Aranna Hasan Delwar.

0 Comments