Subscribe Us

নদীর কষ্ট ____অরন্য হাসান দেলোয়ার।

 

নদীর কষ্ট

____অরন্য হাসান দেলোয়ার। 


আমার নদী ছাইড়া কোন নদীতে নাও ভাসাইবা?

যাও,আমি বাঁধা দিমু না।

আমার জলের মতো স্বচ্ছ জল তুমি পাইবা না মাঝি

এমন শান্ত জলের নদী আর কোথাও নাই।

তয়,যদি কোনদিন মনে হয় ফিরা আইবা

আইসো,আমি অপেক্ষায় থাকুম।


আমার বুকের লাহান এমন গভীর বুক তুমি পাইবা না

ডুব দিয়াই দেইখো,

আমার জলের মতো স্বাদ আর কোনখানে নাই।

আমি তো মাঝি সারাটা জীবন যৌবন তোমারেই বিলাইয়া দিছি,

অন্য কারো দিকে ফিরাও তাকাই নাই।

কত স্বপন বুকের মইধ্যে লালন করছিলাম

সবই আজ শেষ হইয়া গেলো।


মাঝি,একবার কইবা,সত্য কইরা কইবা?

আমারে কি তোমার কোনদিন ভালা লাগে নাই?

আমার জলে কি তোমার তৃষ্ণা মিটে নাই?

তয় আজ আচমকা এমন পাগলামি ক্যান করতাছো?

নতুন গাঙের পানির স্বাদ লইতে মন চাইছে তোমার

আমার তো কোন এমন মনে লয় নাই

তোমার জলেই তো সব পাইছি আমি

তয় কি তুমি পাও নাই?

আমি তোমারে বাইন্দা রাখবার পারলাম না মাঝি।

আমারই দোষ হইছে।

তুমি মাঝি ভালা থাইকো।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments