Subscribe Us

বধ্য ভূমির মধ্যে যাঁরা || হাফেজ মাশুকুর রহমান



বধ্য ভূমির মধ্যে যাঁরা

হাফেজ মাশুকুর রহমান 

স্বরবৃত্ত ৪+৪/৪+২


বিজয় কেতন উড়তে মাত্র

ছিল দুদিন বাকি,

বধ্য ভূমির ভূতোরে জল

উঠল বুঝি ডাকি।


বুদ্ধিজীবীর মুণ্ড দিয়ে

বধ্যভূমি ভরে,

এদেশ রাখতে চেয়েছিল 

বোদ্ধা শূণ্য করে।


ডিসেম্বরের চোদ্দ তারিখ

চালায় খর্ঘ তারা,

সালোক প্রদীপ নিভে দিয়ে

করতে আলো হারা।


কত রবি অস্তাচলে

হায়েনাদের হানায়,

বধ্যভূমি শব দেহতে

ভরল কানায় কানায়।


যাদের ত্যাগে স্বদেশ স্বাধীন 

তাদের সালাম করি,

নেত্রজলে শ্রদ্ধা ভরে

তাদেরকে আজ স্মরি।


Generated by Embed Youtube Video online



Post a Comment

0 Comments