Subscribe Us

মুখোশ সম্পর্ক। ______অরন্য হাসান দেলোয়ার।

 মুখোশ সম্পর্ক। 

______অরন্য হাসান দেলোয়ার। 


সুদীর্ঘ এক পথ পাড়ি দিয়ে অজস্র মোড় মাড়িয়ে

তারপর একটি দৃশ্যের রচনা করা হয়,

তারপরও কোথাও একটুকরো অন্ধকার থেকে যায়,

আমাবস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

অতি চেনা মানুষগুলো,চেনা পথ ঘাট

সবই অচেনা আর ভয়ংকর মনে হয় কখনো কখনো, 

হাজারো হৈচৈ আর কোলাহল নিমিষেই 

কেমন নিরব নিস্তব্ধ হয়ে যায়।


প্রিয়জনের সান্নিধ্য কখনো কখনো ভীষণ যন্ত্রণা দেয়

যে গন্ধে মাতাল হতাম একসময় 

সেই গন্ধে এখন দম বন্ধ হয়ে আসে,

যে শব্দে মনে আনন্দের বান ডাকতো

সেই শব্দ আজ শব্দ দূষণের মতো বিরক্ত মনে হয়।

দীর্ঘ সময়ের যত্ন ভালোবাসায় গড়া নিজস্ব পৃথিবী 

আজ বড়ই অচেনা আর বিভৎস রুপে সামনে দাঁড়ায়।


যে পথে আমার পদ চিহ্ন আঁকা

সেই পথও আজ আমাকে ধোঁকা দেয়,

ভূল ঠিকানায় নিয়ে যায় বারবার

যতই চেষ্টা করি ফিরে আসবার

কোন এক গোলকধাঁধায় আটকে যাই বারবার।

সবকিছু শূণ্যে মিলিয়ে যায় 

একা পড়ে থাকি অজানা এক পথের মোড়ে।


©Aranna Hasan Delwar. 

#everyonefollowers #জাতীয়কবিপরিষদ #kobitapoem #poem #Bangladesh #WestBengal

Post a Comment

0 Comments