শহরের ঋতুরূপ এবং
______অরন্য হাসান দেলোয়ার।
এই শহরে ফুলের বৃষ্টি নামবে কি?
ফুলে ফুলে ছেয়ে যাবে শহরের রাজপথ থেকে অলিগলি সব,
বাতাসে ফুলের সৌরভ ছড়াবে
দূর থেকে ভেঁসে আসবে রবী ঠাকুরের গান।
বর্ষার বৃষ্টি নামবে শহর জুড়ে
সেই বৃষ্টির জলে স্নান করতে করতে
নজরুলের গান শুনবো
বৃষ্টির জলে ডুবে যাবে শহরের রাস্তাঘাট
সব কিছু থেমে যাবে
ভেসে যাবে দুর্গন্ধময় আবর্জনা।
শীতের কুয়াশার চাঁদর গায়ে হাঁটবো পথ
গায়ে মাখবো কুয়াশার জল
কাঁপতে কাঁপতে আগুনের খোঁজ করবো
সুর্যের তাপের অপেক্ষায় দাঁড়াবো খোলা কোন মাঠে।
নগ্ন পায়ে হাঁটি না কতদিন বছর
মাটির স্পর্শ পাই না সে কতকাল।
#জাতীয়কবিপরিষদ #everyonefollowers #poem #poemlove #poetry #motivated

0 Comments