Subscribe Us

অপেক্ষা। _____অরন্য হাসান দেলোয়ার।

 

অপেক্ষা।

_____অরন্য হাসান দেলোয়ার। 


চারদিকে যখন ঝড়জল,বিদ্যুৎহীন রাত অন্ধকার 

কেড়ে নিয়েছে সবটুকু আলো,

তখন আমি ভীষণ একা একটি মানুষ চারদেয়ালের ভিতরে জেগে আছি,

সমস্ত দুনিয়ার মানুষ যখন নিশ্চিন্তে গভীর ঘুমে

হারিয়ে গেছে,কোথাও কোন প্রাণের জেগে থাকার

বিন্দুমাত্র চিহ্ন টুকু নেই,

তখনও মন অপেক্ষায় থাকে...


এই অপেক্ষা বড়ই যন্ত্রণার,নিদারুণ কষ্টের

কেউ একজন আসবে বলে আর ফিরে আসে না

যোগাযোগের সকল পথ বন্ধ করে হারিয়ে যায়

নিরুদ্দেশে,

কোথাও তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না

তখন অপেক্ষার যন্ত্রণা আরো দিগুণ হয়ে বুকের গহীনে

আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়,

যার উত্তপ্ত লাভায় পুড়ে যায় সাজানো সবুজ অরণ্য।


অন্ধকার কেটে ভোরের আলো ফুটে উঠে

জলজটে ডুবে আছে শহরের সমস্ত অলিগলি 

আমি ধীর পায়ে চারদেয়ালের ভিতর থেকে বের হই

বর্ষার ভেঁজা আকাশের দিকে তাকিয়ে শুভ্র মেঘের

উড়ে যাওয়ার দৃশ্য ভীষণ সুন্দর লাগে।

তখনও বুকের গহীন আমার অন্ধকারে ডুবে থাকে

যার আলোয় আলোকিত হয়েছিলো মন

সে যাবার বেলায় সবটুকুই নিয়ে গিয়েছে

শূণ্যতা ছাড়া এখন আমার আর কিছুই অবশিষ্ট নেই।


©Aranna Hasan Delwar. 

#everyonefollowers #Bangladesh #kobitabela #WestBengal #shanazkhushi #rkhusana #জাতীয়কবিপরিষদ

Post a Comment

0 Comments