অবরুদ্ধ আত্মার আত্মকথা
----ইমরান ইবনে আরজ।
আমি বিস্মৃত হতভম্ব
কিংকর্তব্যবিমূঢ় বাকরুদ্ধ
আমি আজ যত আছে হতাশা ধোয়াশা
অমাবশ্যা কুয়াশা সবকিছুর কাছে ধরাশায়ী জব্দ...
আমি অখাদ্য কুখাদ্য
অপুষ্টি অসন্তুষ্টি
দুরারোগ্য ছোঁয়াচে রোগে আক্রান্ত
পিনপতন নীরবতা নিয়ে স্তব্ধ...
আমি আমার হতে আজ বিচ্ছিন্ন নিশ্চিহ্ন
অযোগ্যতা অদক্ষতা মেনে নিয়ে
আছি একা আমার ঘরে
সবকটা দরজা জানালা করে বন্ধ...
আমি বেছে নিয়েছি নতুন এক জীবন
যার নাম অবরুদ্ধ
এরপরও কি তোমরা আমার প্রতি থাকবে
আগের মতোই আকাশ ভাঙ্গা ক্ষুব্ধ ?
৬৭৭৭


0 Comments