স্বার্থপরতা।
______অরন্য হাসান দেলোয়ার।
আমি এই ব্যস্ততার শহরে একজন নি:সঙ্গ মানুষ
আমার কাছে অফুরন্ত সময়।
একসময় আমি যাদের সময় দিয়েছি
কোন হিসেব ছাড়াই,
আজকাল তারা ভীষণ ব্যস্ত,তাদের অবসর নেই।
ভীষণ কাজের চাপে তাদের আমার কথা মনে থাকে না,
শত ব্যস্ততায়ও তারা কক্সবাজার যায়,
রাঙামাটি,বান্দরবান,নেপাল,ভুটান থাইল্যান্ড ঘুরে আসে।
শুধু আমাকে দেবার মতো কোন সময় তাদের নেই।
একসময় আমার কাজের ফাঁকে ফাঁকে
তাদের সময় দিয়েছি,
তখন তাদের কোন কাজ ছিলো না,
পকেটে টাকা ছিলো না,
তখন আমি তাদের সময় দিয়েছি,গল্প করেছি
চায়ের আড্ডায় সিগারেট খেতে খেতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে,
কতদিন গভীর রাতে বাড়ি ফিরেছি,হিসেব নেই।
আজ আমি একাকিত্ব সময় কাটাই শূণ্য ঘরে
চায়ের দোকানে বসা হয় না,
আড্ডা হয় না,
পরিচিত সবাই আজ ভীষণ ব্যস্ত।
তাদের সময়ের মূল্য অনেক,যা কেনার মতো সামর্থ্য আমার নেই।

0 Comments