নারী।
______অরন্য হাসান দেলোয়ার।
ঘরের চৌকাঠ পেড়িয়ে যখনই আকাশ ছুঁতে চেয়েছি
তখনই কেউ পেছন টেনে ধরেছে।
আকাশ আমার জন্য নিষিদ্ধ
আমার স্থান চারদেয়ালের ভিতরে
সেটাই আমার পৃথিবী।
আমি পাখি হতে চাই,উড়ে বেড়াতে চাই বিশ্বময়
আমারও জানতে ইচ্ছে করে
জমিনের বুকে বিশাল বিশাল অট্টলিকা কি করে দাঁড়িয়ে থাকে আকাশ মুখী হয়ে?
কি করে মানুষ চাঁদে যায়,মহাশূন্যে কি আছে?
আমার মন চায় খোলা মাঠে বাতাসে ডুব দিতে
সবুজ ঘাসের উপর শিশিরের বিন্দুতে ভিঁজাবো পা
সমুদ্রের জলে দাঁড়িয়ে দেখবো ডুবে যাওয়া সূর্য।
অথচ সমাজ সংসার আমাকে জ্ঞানহীন
জড় পদার্থ করে রাখতে চায়,
আমার উপর স্টিমরোলার চালিয়ে বোঝাতে চায়
এটাই আমার জন্য ঠিক করা আছে।
আমিও নারী সকল জিঞ্জির ছিন্ন করে জয় করবো পৃথিবী,
বুঝিয়ে দিবো আমিও পারি।
©Aranna Hasan Delwar

0 Comments