Subscribe Us

"ততটুকু প্রেম" _____অরন্য হাসান দেলোয়ার।


"ততটুকু প্রেম"

_____অরন্য হাসান দেলোয়ার। 


ততটুকু নিও যতটুকু নিলে থাকবে হৃদয়ে

যতটুকু আমাকে রাখবে ভাবনায় মন

ততটুকু নিও তুমি প্রিয়জন।


সবটা নিও না তুমি,কিছুটা আমার থাক

যদি কখনো হারাও অচেনায়

নিখোঁজ তোমার ঠিকানাটা জানা থাক।


যতটুকু দূরে গেলে ফিরে আসা যায়

ততটুকুই দূরে যেও,তার বেশি না

ঝড় ঝঞ্ঝনা এড়িয়ে যেন পাই তোমায়।


ততটুকু দূরে যেও,আকাশ দূরে না

যতটুকু দূরে গেলে 

আর কেউ ফিরে আসে না।


ততটুকুই নিও,যতটুকু নিলে অস্তিত্ব হারায় না

সবটাই তোমার প্রিয়জন

তারপরও কিছু রেখে দিও,সবটা নিও না।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments