Subscribe Us

বিমগ্ন রাত _____এনামুল হক টগর

 
বিমগ্ন রাত

_____এনামুল হক টগর


হে মানব তোমার মহান সৃষ্টিকর্তা তোমাকে আহ্বান করছে সুদূর পথ বিনয়,

তুমি নিজের  বিবেককে আলোকিত করো আর মানবতায় জাগ্রত হও চেতনায়।

গভীর ধ্যানে একটি বিনিন্দ্র রাত জেগে থাকো জীবন মুক্তির বিভোর প্রার্থনায়!

মহাত্মার পরম প্রেমে জীবনকে উৎসর্গ করো স্মরণে স্মরণে এশকে রাহে জাতপাক উদয়!

লোভের ছলনা আর কামনাগুলো বুকে নিয়ে তুমি বৈভব ও বিলাসে ঘুমিও না পাতক।

দেহের প্রবৃত্তি তোমাকে নারীর মোহ ও সৌন্দর্য দিয়ে ঘুমিয়ে দিতে চাইবে কাম বাসনা অবাক।

আঁধারে চুপচাপ যৌবনের অপরাধ গুলো কঠিন জুলুমে উত্তপ্ত হবে ক্ষণিক আনন্দ নিশ্চয়!

সে মায়ার বন্দি শেকলে তোমাকে অগ্নি জ্বালায় সারাক্ষণ বেঁধে রাখবে প্রাণ বিপন্ন!

হে ক্লান্ত পথিক হে ঘুমহীন পথিক জেগে থাকো তপস্যায় তপস্যায় ধ্যান!

মৃত্যু তোমাকে স্বাগত জানবে অনাদি অনন্ত ঠিকানায় চিরন্তন!

দিগন্তের উপরে চাঁদ আকাশের উপরে তারকা রাজ্য ঝলমল আলোয় অনুরণিত।

জেগে থাকো রাত্রি সুসংবাদ পাবে শবে বরাত শবে মেরাজ শবে কদর মহিমা চৈতন্যে উদিত!

ঘুমিয়ে পড়লে ভয়ংকর কবর অগ্নি তোমাকে দাউ দাউ পোড়াবে নয়নে অশ্রুপাত!

সর্তক হও সাবধান হও নইলে তোমার শরীর জ্বালিয়ে পুড়িয়ে দেবে ছারখার কয়লা।

পরম সত্য বন্ধুকে অনুসন্ধান করো নিজেকে সমর্পণ করে সরল পথে ঠিকানা আসল।

মহান স্রষ্টার কাছে তুমি কাকতি ফরিয়াদ করো বিদগ্ধ আবেদ আচরণ বিনয়।

কতো লক্ষ লক্ষ দিন ও লক্ষ লক্ষ রাত তোমরা আনন্দ বিলাসে ঘুমিয়েছো অবহেলায়।

মহা-বিশ্বত্মা তোমাদের ডাকছে একটি রাত জেগে থাকো নিজেকে চেনার জন্য তপস্যায়!

মিথ্যা প্রতারণার পথে পথে জীবনকে ক্ষয় করে কি লাভ হয়েছে ভেবে দেখো সব বৃথা?

নিরব সাধনায় তোমরা জেগে থাকো দীর্ঘ রজনীর পুষ্প উদ্যানে মিলন হবে যথাযথ!

তোমার প্রিযতম একটি ঐশ্বরিক পেয়ালা হাতে আহ্বান করছে পান করো অমৃত সুধা জ্ঞান!

তা থেকে তুমি পূর্ণচেতনা পাবে ভালোবাসার  পরম বন্ধু আত্মার গভীরে বন্ধন!

না হলে কবরের ভয়ংকর অন্ধকার তোমাকে আঁকড়ে ধরবে কঠিন যন্ত্রণার দহন!

শেষ যাত্রায় তুমি আর খুঁজে পাবে না আপন ঠিকানার সমুদ্র জাহাজে আলোর মোহনা!

ঘুমহীন জেগে থাকো হে সালেক হৃদয়ে সঞ্জয় করো বন্ধুর শ্বাশত প্রেম ইতিহাসে মহাকাল!

ভালোবাসার বাঁশি বাজাও হে বন্ধু ভালোবাসার বাঁশি বাজাও সহজ সরল।

তোমার গানের সুরে ও আবৃত্তির বিদ্রোহে আমার প্রবৃত্তির দেয়াল ভেঙে জেগে উঠুক জীবন আসল!

তোমার পরিশুদ্ধ নূরের জ্যোতিতে আমার আত্মা বিকশিত হোক নব নব যৌবন চিরবসন্ত।

হিংসার বিদ্বেষে ভরা বধির জীবন নিয়ে কি করবে তুমি বেদনাবিধুর অশান্তি!

তাঁর চেয়ে স্রষ্টার প্রেমে একটি রাত আত্মনিবেদন উৎসর্গ করো আবেদ।

বিনিময়ে তুমি পাবে শান্তির এক বিশাল রাজ্য ভালোবাসার অক্ষয় উপহার জীবন প্রবাহে নদ।

Post a Comment

0 Comments