এলোমেলো ভাবনা।
_______অরন্য হাসান দেলোয়ার।
দিন শেষে ফেরা ঘরে,তোমায় মনে পড়ে
ক্লান্তি ঝেড়ে বসি,একটু হাসাহাসি
তুমি চাইলে আমি হাতটা বাড়াই হাতে
তুমি ডাকলে আমি মাথা ঠেকাই তাতে।
আমার একলা থাকার অভ্যাস
তুমি কেমন বদলে দিলে ব্যাস
আমি ঘুরতাম রাতে ঘুরতাম
শহরের পথে পথে বেড়াতাম।
আমার শূণ্য ছিলো আকাশ
সেইখানে আজ তোমার বাস
তুমি আসলে ভালোবাসলে
আমায় আদর করে ডাকলে।
আমার কবিতার সব বই
আমি কবিতায় ডুবে রই
প্রেমের কথাগুলো বলতে শুনি তোমায়
কবিতারা আজ দেখি ছেড়ে গেছে আমায়।
©Aranna Hasan Delwar.

0 Comments