"হারানো কথার সন্ধানে"
______অরন্য হাসান দেলোয়ার।
তোর ডাক শুনে শান্তি পেতাম
মনে ভিতর সুর ভাজতাম
কবিতার বই খুলে দেখি
সব কবিতায় প্রেম
আমি স্বপ্ন বুনি চোখে
তোর আমার যৌথ ছবির ফ্রেম।
তুই রিক্সায় চড়ে হাওয়ায় উড়ে ওরনা
আমি পিছু তোর পিছু আর কিছু চাই না।
তোর ঠোঁটের স্পর্শে
গোলাপের পাপড়ি ঝড়ছে
আমি অবাক তাকিয়ে দেখি
তোর চোখ আমায় দেখছে।
লুকাই আড়ালে লজ্জায়
যদি ধরা পড়ে যায়
কতটা প্রেম বুকের ভেতর
সেটা কি বল দেখানো যায়।
তুই হাসছিস আর হাঁটছিস
চাঁদ রুপে রুপময় হয়ে তুই
আমি শান্ত খুব শান্ত
তোর পিছনেই পড়ে রই।
কবে কখন সেইক্ষণ আসবে ফিরে
বলবো ভালোবাসি আমি যে তোরে
কত কথা যায় হারিয়ে
হারানো কথা খুঁজবো একদিন তোর হাত ধরে।।
©Aranna Hasan Delwar.

0 Comments