Subscribe Us

একদিন। _____অরন্য হাসান দেলোয়ার।

 
একদিন।

_____অরন্য হাসান দেলোয়ার। 


একদিন সকালে ভোরের সূর্য হয়ে উদয় হবো

প্রেমের নাও ভাসাবো তোমার হৃদয় সমুদ্রে,

পাতা ঝরা বিকেলে কবিতার ছন্দে

লিখবো নতুন এক কাব্য।

বসন্তে পাখির গান হয়ে ফিরবো 

তোমার জীবন অরণ্যে

নতুন সুরে বাঁধবো একটি ছোট্ট নীড়।

একাদশীর শুক্ল রাতে ভালোবাসার স্পর্শে

পূর্ণ করবো সকল অপূর্ণতা

বুকের গহীনে ডুবে যাবো পরম মমতায়।


©Aranna Hasan Delwar.


Post a Comment

0 Comments