Subscribe Us

"অবহেলা ও ঘৃণার ভার" _____অরন্য হাসান দেলোয়ার।

 
"অবহেলা ও ঘৃণার ভার"

_____অরন্য হাসান দেলোয়ার। 


এই অবহেলা আমি রাখবো কোথায়?

আমার মন মন্দিরে এতো জায়গা নেই

হৃদয়ের সবক'টা কামড়া দখল হয়ে গেছে,

শূণ্যস্থান বলে কিছু নেই আজ

তাই তো রাখতে পারছি না তোমার এ অবহেলা।


এতো ঘৃণা আমি রাখবো কোথায়?

আমার চোখের কোনে বৃষ্টির জল

বর্ষা নামার আগে এতো খালি হবার নয়

বুকের সমুদ্র আজ উত্তাল

যে কোন সময় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে,

১০ নম্বর বিপদ সংকেত জারি হয়েছে

তাই তো রাখতে পারছি না তোমার ঘৃণা। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments