Subscribe Us

"বিচ্ছেদ ও ব্যথা" _______অরন্য হাসান দেলোয়ার।

 
"বিচ্ছেদ ও ব্যথা"

_______অরন্য হাসান দেলোয়ার। 


আজকাল তুমিও তাকাও ঘৃণাভরে

উপহাস করো,দূরে যাও সরে পায়ে ঠেলে।

স্বান্তনা দেবার কেউ নেই আজ পাশে

একাকিত্ব উপহার পেলাম তোমায় ভালোবেসে।


ব্যথিত মন আমার অশ্রুর সাথে করি বাস

যন্ত্রণার চারদেয়াল ঘেরা সেখানেই থাকি বারোমাস।

অসহায় পথে পথে ঘুরি নাই কোন ঠিকানা

তোমার ভালোবাসায় লুকিয়ে ছিলো এতো ঘৃণা। 


অন্ধকারে ডুবে যাওয়া আলো খুঁজি ফিরি আজ

কি করে করলে তুমি বলো আমায় এতোটা আঘাত?

ভালোবাসায় যন্ত্রণা থাকে তাই বলে এতো?

কি করে দেখাবো হৃদয় আজ কতটা ক্ষত-বিক্ষত। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments