Subscribe Us

অনুতাপের আবরণে লুকানো ভালোবাসা" _____অরন্য হাসান দেলোয়ার।

 
"অনুতাপের আবরণে লুকানো ভালোবাসা"

_____অরন্য হাসান দেলোয়ার। 


আমি তো ভালোবাসতে চাই,

ভালোবেসেছিও

তবে কখনো কখনো নিজের অজান্তে কষ্টও দিয়ে ফেলেছি,

সেই কষ্টগুলো ভুলে আমার ভালোবাসাটা বুঝে নিও,খুঁজে নিও।


তোমাদের সাজানো বাগানে আমি বৃষ্টির জল হতে চেয়েছি,

বাতাস হতে চেয়েছি,

সুবাস ছড়াতে চেয়েছি সবটুকু উজাড় করে

কখনো কখনো ভুলে হয়তো ঝড় হয়ে গেছি

সেটা একান্তই নিজের অজান্তে

তাই,সেই ঝড়ের ক্ষয়ক্ষতি গুলো ভুলে

আমার ভালোবাসার ঘ্রাণটুকু খুঁজে নিও

বুঝে নিও আমার হৃদয়ের অপ্রকাশিত ভাষা।


যখন খবর পাবে আমি তোমাদের জীবন থেকে

সকল মায়া ত্যাগ করে চলে গিয়েছি

সেদিন ভুল গুলো ক্ষমা করে,

আমার ভালোবাসার ইচ্ছেগুলোকে সযত্নে 

হৃদয়ে ঠাই দিও,ভালোবাসা খুঁজে নিও।


©Aranna Hasan Delwar.


#writer #poem #DhakaBangladesh #poetry #WestBengal


Post a Comment

0 Comments