Subscribe Us

এর ই নাম প্রেম _____পুষ্পিতা চট্টোপাধ্যায়

 

এর ই নাম প্রেম

_____পুষ্পিতা চট্টোপাধ্যায়


তোমার কথা কান দিয়ে ঢুকে যায়

প্রথমে হৃদয়ে তারপর রন্ধ্রে ছড়ায়

ভালবাসার আবেশ দ্বিগুন 

তোমার কথা শুনতে শুনতে

উছলে ওঠে ভালবাসার আগুন 

তোমার কথা শুনতে শুনতে রক্ত ফোটে

লক্ষ ঘোড়ার ক্ষুরের আওয়াজ

টগবগিয়ে ওঠে ।


তোমায় কখনো দেখিনি প্রেম,

তবু তোমার কথায় জাল বুনতে শিখেছি স্বপ্নের ।


এই ভালো ।

শত শতাব্দী ধরে তোমার কথা 

আমাকে পাগল করুক 

রক্তে জ্বলুক আগুনের স্ফুলিঙ্গ 

শরীর পুড়ে খাক করুক দাউদাউ উত্তেজনায়

আদিগন্ত হিমাচলের কঠিন বরফ গলে

ঝিরঝিরে ঝরণা নামুক শরীর বেয়ে।


এই ভালো ।


তোমার জন্য আমার আকাশ 

সারা জীবন রইল খোলা

এক পৃথিবী ভালবাসা তোমার জন্য

 রইল তোলা ।


থাকুক বেঁচে এ প্রেম আমার 

শত-শতাব্দী তার চে বেশী

তোমার ভালবাসার চোখে 

নাম দিয়েছ এলোকেশী।


এ নাম থাকুক

নাই বা আমার চুলের বাহার পিঠ ছাড়িয়ে 

নামল নীচে,

নাই বা হল তোমায় দেখা স্বপ্ন দেখা

নয় তো মিছে,

এমনি ভাবেই তোমার কথা জ্বালাক আগুন

ঝরুক ব্যাথা

স্বপ্ন চোখেই থাকুক বেঁচে মধুর আবেশ 

তোমার কথা ।

Post a Comment

0 Comments