বিস্ময়কর সৃষ্টি নারী।
______অরন্য হাসান দেলোয়ার।
তোমার হাত আমার হাতে রাখো, নিবিড়ভাবে, নারী।
এটি কোনো অলৌকিকতা নয়,
তোমার ভেতরের মানবিক জাদু দিয়ে তুমি
আমাকে উজ্জীবিত করো, আমাকে মুক্ত করো।
সমাজের অন্ধকার থেকে,অশ্লীলতা থেকে
মুক্তি চাই,
ডুবে যাবার আগে আমাকে উদ্ধার করো
পাপে পরিপূর্ণ আত্মায় প্রবাহিত হও
বিশুদ্ধ নদীর মতো,
সমুদ্রের মতো উত্তাল ঢেউ তুলে
ভাসিয়ে নিয়ে যাও আমায় নিষ্পাপ কোন দ্বীপে।
আমি তোমার প্রিয়তায়,ভালোবাসায়
ডুবে যেতে চাই,আমি মুক্তি চাই।
সময়ের ঘড়ি চলতে থাকে,বসন্ত আসে যায়
ফুলের সুবাস আমাকে প্রচণ্ড রকম উপহাস করে
আমি সুগন্ধি ব্যবহার করতে ভয় পাই,
অমানুষের ভীড়ে আজ সবকিছুই বিষাক্ত
বিষের চাষ হয় এখন মানুষের মস্তিস্কে।
একমাত্র তুমি নারী,আমাকে বাঁচাতে পারো
তোমার স্নিগ্ধ কোমল হৃদয়ের
নিষ্পাপ ভালোবাসার সুধায় স্নান করিয়ে
শুদ্ধতায় ফিরিয়ে নিতে পারো,নারী তুমি।
সেই পার্থিব ক্ষমতা ঈশ্বর তোমাকে দিয়েছেন
তুমি ঈশ্বরের সৃষ্টির বিস্ময়কর প্রেম
নারীর সান্নিধ্য ছাড়া পুরুষ পবিত্র হতে পারে না,
মুক্তি মিলে না তার।
©Aranna Hasan Delwar.
#writer #poem #poetry #DhakaBangladesh #WestBengal #arannahasandelwar

0 Comments