Subscribe Us

ভালোবাসি তোমায়। ______অরন্য হাসান দেলোয়ার।

 

ভালোবাসি তোমায়।

______অরন্য হাসান দেলোয়ার। 


মনের দরজায় একদিন দাঁড়িয়েছিলে

তুমি,ডেকেছিলে মৃদু স্বরে

ঘাড় ঘুড়িয়ে তাকাতেই নেই তুমি

পলকেই হারালে না হাওয়ায় মিলে গেলে

এখনো অনুভবে জীবন্ত তুমি।


সবকিছুতেই তুমি,আমি অনুভব করি 

প্রতিটি সময় প্রতিটিক্ষণ জুড়ে হৃদয়। 


নিরবতায় ঘেরা রাত নিস্তব্ধ নির্জন

ঘরের কোনে দাঁড়িয়ে থাকা তুমি

অপলক চোখে তাকিয়ে দেখো আমায়

আমি চোখে চোখ রাখলেই হারাও তুমি।


আমাকে চোখে চোখে রাখো

অথচ আমি তাকালে তুমি পালিয়ে যাও,

ভালোবাসলে তুমি কাছে এসে দাঁড়াও

আমিও যে চাই বলতে ভালোবাসি তোমায়।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments