Subscribe Us

সুখের কান্না। ____অরন্য হাসান দেলোয়ার।

 
সুখের কান্না।

____অরন্য হাসান দেলোয়ার। 


নির্জন রাতে ঝরে পড়া অশ্রুর জলে

তৃষ্ণার্ত হৃদয় পিপাসা মিটায়,

আমি সুসজ্জিত হাসিতে ঢেকে রাখি

আমার ক্ষত-বিক্ষত অন্তর,

আয়োজন করি ভালোবাসার পার্টি।

বন্ধুদের প্রেম দেখে আমি পুলকিত হই

আড়ালে রাখি পুড়ে যাওয়া বসন্ত সময়

সুখী মানুষের আড়ালে আমি যে একজন

একাকিত্বের দহনে জ্বলে যাওয়া প্রেমিক

তা কেউ কোনদিন জানতেও পারেনি।

আমার আকাশে প্রতিদিনই কাল বৈশাখী 

ঝড় উঠে,

ভেঙ্গেচুরে দিয়ে যায় অবশিষ্ট সবকিছু 

তারপরও আমি নিরবে সব কিছু নতুন করে

সাঁজাই,তার স্মৃতি গুলো বাঁচিয়ে রাখি সযত্নে। 

যদিও জানি সে আর কখনোই ফিরবে না

আমি সব জেনেও অপেক্ষার প্রতিক্ষায় থাকি।

প্রেম কাঁদায়,আমি কাঁদি শুধুই কাঁদি

এ কান্নারও সুখ আছে

এই সুখের অনুভূতি __

শুধু একজন প্রেমিকই বুঝতে পারে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments