Subscribe Us

অন্ধকার_সময় ------অরন্য হাসান দেলোয়ার.।

 
অন্ধকার_সময়

------অরন্য হাসান দেলোয়ার.। 


অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি

সে বহুকাল ধরে,

চারদিকে কেবল শুন্যতা-

বিলুপ্ত জনপথ,মানবিকতার স্পর্শহীন সময়

বিলুপ্ত ভালোবাসার পোষা পাখি।

সাদা বকের ঝাঁক 

সুদূর থেকে উড়ে আসা অতিথি পাখির

ঝরে পড়া পালক কেবলই কষ্ট বয়ে আনে।


পূর্ণিমার চাঁদ এখন আর জোৎস্না ঢালে না,

প্রেমের মরা ডুবে গিয়েছে ভরা বর্ষার জলে

কেউ কোথাও নেই-

অন্ধকার পথে হেঁটে চলছি সেই বহুকাল,

বহুবছর ধরে-।


বার্জার পেইন্টের মূল্য এখন চড়া

রমনীদের গালে রঙের আঁচড় 

বেশ আভিজাত্য তুলে ধরে,

ভেতরের পচে যাওয়া দুর্গন্ধময় অন্তর

আড়ালে পড়ে যায়,

ঘুণে ধরা বিবেক ক্ষয়ে ক্ষয়ে পড়ে

পলেস্তরার মতো।

আমি খুঁজে যাই একটুকরো আলো

কোথাও কোন আলো নেই,কেউ নেই।


ক্ষুধার্ত মুখের সামনে পোড়া মুরগীর

আয়োজন চলছে-

সব হারানো সহায় সম্বলহীনদের

সাইনবোর্ডে উদরস্থ করছে ধনীক শ্রেণী,

এ যেন ঠিক রঙিন আলোর নীচে

লাল বর্ণের রক্তের হোলি...।


স্বত্ব সংরক্ষিত। 

গেন্ডারিয়া ঢাকা। 

রাত-১২ঃ০০

১১/১১/২০২০

Post a Comment

0 Comments