Subscribe Us

অসহ্যের অভান্তরে। _______অরন্য হাসান দেলোয়ার।

 
অসহ্যের অভান্তরে।

_______অরন্য হাসান দেলোয়ার। 


আমি বরাবরই শান্ত,খুব আস্তে নরম সুরে কথা বলি,

তোমার কাছে সেটা চিৎকার মনে হয়,

আমি ভালোবাসার বস্তা খুলে বসি

প্রেমের অবগাহনে ডুব দিয়ে চাই

তুমি ঘৃণা মনে করে সব উলট পালট করে দাও।

গুছানো সব কিছুই তুমি নিমিষেই

তছনছ করে দিতে পারো।


আমি সবসময় নিজেকে ঠকাতে পছন্দ করি

ছাড় দেয়ার মানসিকতা নিয়েই আমার জন্ম,

আমি যখনই তোমার ভুল গুলো ক্ষমা করে দেই

তুমি ভাবো আমার নতুন কোন মতলব আছে।

আমাকে স্বার্থপর মনে হয় তোমার

অথচ আমি কখনোই নিজের স্বার্থকে গুরত্ব দেই নি।


তুমি যখন কোন কিছুতে আঘাত পাও

তোমার শরীরের কোথাও রক্তঝরে 

তখন আমার ভীষণ যন্ত্রণা হয়

আমি তোমার ক্ষতস্থানে মলম লাগাতে যাই

তুমি মনে করো আমি তোমাকে মেরে ফেলার

ষড়যন্ত্র করছি,

তোমার অনুপস্থিতি আমাকে কতটা কষ্ট দেয় সে তুমি বুঝতে পারোনি আজও।


তোমাকে ছেড়ে যেতে চাইলে 

আমার কাছে অসংখ্য বিকল্প ছিলো

তোমার মানসিক অত্যাচার আমাকে

অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না 

বাঁচতেও পারবো না,

তাই তোমার সবকিছু সহ্য করে তোমার পাশেই আছি।

আমৃত্যু থাকবো।


আমার প্রেম কখনো তুমি বুঝতে চাওনি

আমাকেও না,

আমিও কখনো অভিযোগ করিনি,

আজ তুমি বললে আমি তোমাকে

হত্যা করতে চাই!!

আমি এতোদিন সব সহ্য করতে পেরেছি

আজ তুমি আমাকে ভেঙচুরে চুরমার করে দিলে।

আমি চলে যাচ্ছি প্রিয়তমা,

যেখান থেকে কেউ ফিরে আসে না।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments