মনুষ্যত্ব।
______অরন্য হাসান দেলোয়ার।
তখন রাত ছিলো না,তপ্ত দুপুর ছিলো।
মেয়েটি ফিরছিলো স্কুল থেকে,বয়স কত হবে? বার কি তের?
রাস্তার পাশে বসেছিলো কয়েকজন যুবক। তাদের মধ্যে দুজনের মাথায় টুপিও ছিলো।
মেয়েটিকে দেখার পর তাদের ভিতরের পুরুষত্ব জেগে উঠলো
তারা মেয়েটিকে জোর করে ধরে পাশে একটা নির্জন জায়গায় নিয়ে গেলো।
তারপর মেয়েটি শত অনুরোধ স্বত্বেও তার উপর পাশবিক নির্যাতন চালালো,
এরপর মেয়েটির মাথায় আঘাত করে তাকে হত্যা করা হলো,
এরপর তার পরিচয় লুকাতে দেহখানা পুড়িয়ে দিলো আগুনে।
কি অপরাধ ছিলো মেয়েটির?
স্কুল ড্রেস পড়া অপরাধ?
স্কুল ছুটির পর বাড়ি ফেরা অপরাধ?
না কি মেয়েটির বয়স মেয়েটির অপরাধ?
নাম দিয়ে কি আসে যায়? নামে কি পরিচয় পাওয়া যায়?
ছেলেগুলো সবাই তো মুসলমান ছিলো!
মেয়েটিও মুসলমান ছিলো!
ধর্ম পরিচয়ে কেউ মানুষ হয়না,
মানুষ হওয়ার জন্য প্রয়োজন মনুষ্যত্ব।
©Aranna Hasan Delwar.
প্রেমের কলংঙ্ক - ইকবাল আহমেদ অপু।

0 Comments