Subscribe Us

কোথাও কেউ নেই। _____অরন্য হাসান দেলোয়ার।

 
কোথাও কেউ নেই।

_____অরন্য হাসান দেলোয়ার। 


যখন নিজেকে চিনলাম তখন অনেক সময় পার করে এসেছি।

কচ্ছপের গতিতে এগিয়ে চলা জীবন

কখনো কখনো খরগোশের গতিতেও চলেছে।

আজ আর কোন গতি নেই

নেই নির্দিষ্ট কোন গন্তব্য।

এখন অপেক্ষার প্রহর গুনতে হয় কখন ডাক আসবে।


আজ পেছন ফিরে তাকালে আফসোস হয়

কত রঙিন একটা জীবন পেয়েছিলাম

সুন্দর করে সাঁজিয়ে গুছিয়ে নিতে পারতাম অনায়াসে। 

অবহেলা আর অনিয়মের ফাঁদে পড়ে 

মূল্যবান সময়কে নষ্ট করেছি। 


যৌবনের শক্তিকে ব্যবহার করেছি অকাজে

সময়কে ভেবেছিলাম নিজের গোলাম

কিন্তু সময় কারো অধিনস্ত নয়,সে চলে তার মতো।

পাপের রাজ্যে করেছি বিচরণ 

শয়তানের পুজায় মোহগ্রস্ত হয়েছি বারবার। 

সম্পদের পাহাড়ের চড়ার নেশায় বুদ হয়েছিলাম

আত্মীয় স্বজন বলতে বুঝতে চাইতাম 

অর্থনৈতিক সক্ষমতা। 


অন্যের হক কেড়ে নেয়ার মধ্যে পৈশাচিক আনন্দ

অনুভব করতাম,

ক্ষমতাকে মনে করতাম ঈশ্বর

শতশত লোকের সালাম আর ভয়ার্ত মুখের প্রতিচ্ছবি 

যখন চোখের সামনে দেখতে পেতাম

ভীষণ অহংকারে নিজেকে রাজা মনে হতো।


আজ যখন আট ফুট বাই আট ফুটের ছোট এই ঘরে

নির্জন নিরিবিলি পরে থাকি

যখন নিজের ছেলে মেয়েও ব্যাস্ততার অযুহাতে

দূরে পালিয়ে বেড়ায়

তখন খুব আফসোস হয়,অনুশোচনা হয়

এই টাকার এভারেস্ট কি কাজে লাগছে?

সেই শতশত মানুষ গুলো আজ কই?


সময় শেষ হবার পথে,ডাকের অপেক্ষায় 

শূণ্য রিক্ত আমার আজ আর কিছু নেই

কেউ নেই,কোথাও কেউ নেই।


©Aranna Hasan Delwar.


Post a Comment

0 Comments