পুরুষ।
_____অরন্য হাসান দেলোয়ার।
কেউ একজন আমাকে বলেছিলো,
পুরুষের প্রেম মানে নিত্য নতুন কেউ।
তোমার প্রেমে পড়ার আগে আমি তা বিশ্বাস করিনি।
যখন তোমার প্রেমে আমি ডুবুরি হয়েছি
তখন থেকেই বুঝতে পেরেছি,পুরুষ ক্যায়া চিজ হ্যায়।
আমার থেকে দূরে গেলেই তুমি ভুলে যাও আমায়
তখন তোমার মন জুড়ে অন্য কোন নারী বা রমনী
যার সাথে তোমার চলে তুমুল খেলা,তুমি জাত খেলোয়াড়।
তোমার কাছে প্রেম নিছক একটা মাংস পিন্ড ছাড়া আর কিছু নয়,
যখন যেখানে যার শরীর পাও তাতেই তোমার প্রেম উপচে পড়ে।
বিষাক্ত দাঁত আর নখের আঁচড়ে ঠুকরে ঠুকরে খাও।
এই পৃথিবীতে এর চাইতে স্বাদের খাবার যেন আর কিছু নেই।
সারাদিন বিভিন্ন মাংসের স্বাদ গ্রহণ করে যখন ফিরে আসো
তখন আমাকে তোমার ভীষণ অসহ্য হয়।
আমি যেন মরে পঁচে যাওয়া কোন লাশের দেহ
বয়ে চলেছি।
তোমার অবহেলা আর পৈশাচিক চরিত্র আমাকে
আমার প্রতি ঘৃণার জন্ম দেয়।
কেন যে তোমায় ভালোবেসেছিলাম?
©Aranna Hasan Delwar.

0 Comments