আমিও চাই কেউ ভালোবাসুক।
____অরন্য হাসান দেলোয়ার।
আমিও তো চাই কেউ আমাকে ভালোবাসুক
আমার জন্য অপেক্ষায় থাকুক।
সময় অসময় আমাকে খুঁজুক।
কেউ আমার হাত ধরে বলুক
এই হাত ছেড়ে যাবে না কখনো।
আমিও চাই কারো চোখের কাজল হতে
কারো হাতের চুড়ি হতে
কেউ আমাকে জড়িয়ে ধরে বলুক
এই বুকের মতো শান্তি আর কোথাও নেই।
কেউ আমার জন্য রাত দুপুরে জেগে থাকুক
ভোরের আলোতে খুঁজতে বের হোক পথে
কেউ আমার ঠিকানায় লিখুক প্রেমের চিঠি।
আমারও তো ইচ্ছে করে কারো বুকে মাথা রেখে
ঘুমের দেশে হারিয়ে যাই
কারো ঠোঁট স্পর্শ করুক আমার ঠোঁট
আমি ডুবতে চাই অথৈ জলে
কেউ ডাকুক আমার নাম ধরে।
আমারও ইচ্ছে হয় কেউ অভিমান করে থাকুক
আমি মান ভাঙ্গানোর উছিলায় চুমু খাবো
লজ্জায় লাল হয়ে যাবে কেউ।
আমিও চাই কেউ ভালোবাসুক আমায়।
©Aranna Hasan Delwar.

0 Comments