আমি ফিরে পেতে চাই সবটুকু।
___অরন্য হাসান দেলোয়ার।
বিকেলের বুকে ডুবে খুঁজেছি ফিরে যাবার গল্প
যেভাবে ফিরে যায় সূর্য প্রতিদিন
আবার আসবে বলে।
অথচ,তুমি আর ফিরে আসো নি।
একাকিত্ব আমাকে আগলে রাখে স্বযত্নে
ডুবন্ত আমাকে জলের কিনারায় নিয়ে আসে।
তোমার চোখের গভীরতায় অসংখ্যবার আমি
ডুব দিয়েছিলাম,
তোমার খোলা বুকের উষ্ণতায় হারিয়ে গিয়েছিলাম
তোমার ঠোঁটের মিষ্টতায় মধুর স্বাদ নিয়েছিলাম
তখনও আমি বুঝতে পারিনি তোমার মনের ঠিকানা।
তোমার মন যে অন্য কোন গাছে অন্য কোন ডালের
বাসা খুঁজে নিয়েছে আমার অজান্তে
তা আমার বোকা মন বুঝতে পারেনি।
তাই তো এখন আমি গোধূলির লাল আভায় ডুবে যাই
ডুবে যাই জাগ্রত আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায়
পুড়ে ছারখার হয়ে যাই,ছাঁই হয়ে মিশে যেতে চাই হাওয়ায়।
খুঁজে পেতে চাই তোমার শ্বাস-প্রশ্বাস।
তোমার স্পর্শ আমাকে ভীষণ টানে
ভীষণ রকম যন্ত্রণা দেয় তোমার স্মৃতি
আমি ফিরে চাই তোমার সবটুকু।
©Aranna Hasan Delwar.

0 Comments