"অভিজ্ঞতার পরিধি"
_____অরন্য হাসান দেলোয়ার।
আমি পারমাণবিক বিস্ফোরণ দেখেছি,চিতায় পুড়ে যাওয়া জীবন্ত শরীরের যন্ত্রণা দেখেছি,
যুদ্ধে ধসে যাওয়া নগর সভ্যতা দেখেছি,
তুমি বলছো আমি অনভিজ্ঞ?
শান্তির নামে বর্বরতার উলঙ্গ নৃত্য দেখেছি
তার বিপরিতে আমি স্বর্গও দেখেছি
নারীর সান্নিধ্যে এসে একজন পুরুষের
সবরকম অভিজ্ঞতাই হয়,
নারীর প্রেমে ডুবলে অনভিজ্ঞ থাকে না কোন পুরুষ।
©Aranna Hasan Delwar.

0 Comments