Subscribe Us

রিক্ত_শূণ্য। _____অরন্য হাসান দেলোয়ার।

 
রিক্ত_শূণ্য।

_____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি আমার চোখে সমুদ্র দেখতে

নীল জলরাশি টলমল করা চোখ আমার,

তোমার খুব প্রিয় ছিলো,বলতে তুমি।


আমার হৃদয় আকাশে ঘুড়ি হতে চেয়েছিলে

আমি বুকে খুলে দিয়েছিলাম তোমাকে

ইচ্ছে মতো উড়ার স্বাধীনতাও।


আমার মনের ঘরে বসত গড়ার স্বাদ ছিলো তোমার

আমি জমি শুদ্ধ ঘর দিয়েছিলাম তোমায়

অনেকদিন ছিলেও তুমি।


আমার স্পর্শে তুমি স্বর্গ সুখ পেতে

তাই নরম বুকে মাথা গুজে পড়ে থাকতে

সময় অসময়,আমি বাঁধা দেইনি।


ক্লান্ত দেহ নিয়ে যখন ফিরতে

তৃষ্ণা নিবারনের জল নিয়ে হাজির হতাম

তুমি ইচ্ছে মতো পান করতে।


তারপরও তুমি ছেড়ে গেলে

আমার প্রতি ভালোবাসা ছিলো না কখনোই

যা ছিলো সবটাই কামনা।


এখন আমি রিক্ত শূণ্য।


©Aranna Hasan Delwar.

#followerseveryone #follower #কবিতা #follow #poetry #poem #জাতীয়কবিপরিষদ #poetryislife #poemchallenge

Post a Comment

0 Comments