একই প্রেমের দুই রুপ।
_______অরন্য হাসান দেলোয়ার।
তোর শত অবহেলা সহ্য করে যাওয়া একমাত্র আমি,
তোর স্মৃতিগুলো বহন করে যাওয়া কতটা বোকামি,
আমি জানি না,কতটা যন্ত্রণা পেলে মরে যায় মন,
আমি জানি না কতটা তপ্ত হলে হৃদয়ে লাগে গ্রহণ।।
আমি চাই তুই সুখে থাক,সেই সুখের কোনে থাকবে আমার মুখ,
যতটা পুড়বে আমার হৃদয়,জানি ততটাই তোর মনে জাগবে সুখ,
কি করে এমন হয়... একই প্রেমের অনুভূতি দুজনের দুরকম হয়,
কি করে এমন হয়,কেউ হাসে প্রাণ খুলে কেউ কাঁদে নিয়ে ভাঙ্গা হৃদয়।।
আমি চাই তুই সুখের বন্যায় ভেসে যা,সেখানেও থাকবো আমি স্মৃতি হয়ে,
যতটা দূরে যাবো সরে আমি,ততটাই তুই আপন করে তারে রাখবি হৃদয়ে,
কি করে এমন হয়, একই ভালোবাসার কাহিনি দুজন দুরকম ভাবে কয়,
কি করে এমন হয়,কেউ জ্যোৎস্নার জলে ভিঁজে কেউ কান্নার জলে ভেসে রয়।
Aranna Hasan Delwar
#everyonefollowers #Bangladesh #জাতীয়কবিপরিষদ #WestBengal #kobitabela #poemlove #poem

0 Comments