"অবহেলা এবং আভাস"
______অরন্য হাসান দেলোয়ার।
আমার চোখে দেখে তুমি বুঝতে পারবে না
কতটা ঝড় বুকের ভিতরে বয়ে যায়,
সব নদীর জল সমুদ্রের দিকে ধাবিত হয় না,
তার আগেই শুকিয়ে শূণ্য বুকে থমকে যায়।
আমার হাসি দেখে তুমি বুঝতে পারবে না
ভূমিকম্পে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে হৃদয়,
সব স্থাপনা ভেঙ্গেচুরে যায় না
কিছু স্থাপনা ক্ষত-বিক্ষত হয়েও দাঁড়িয়ে থাকে।
আমার বেঁচে থাকা দেখে তুমি বুঝতে পারবে না
কতটা অবহেলায় জিন্দা লাশ হয়ে আছে মন,
সব লাশের গন্তব্য কবরস্থান বা শশ্মান হয় না
কিছু লাশ হারিয়ে যায় সবার অলক্ষে অগোচরে।
©Aranna Hasan Delwar.

0 Comments