"পশুর ভীড়ে মানুষের সন্ধানে"
_______অরন্য হাসান দেলোয়ার।
একজন মানুষ ময়লার ডাস্টবিন থেকে খাবার খুঁজছে
পাশে কিছু কুকুরও,
পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু পশু নাকে মুখে হাত চেপে
আমি এই শহরে পশুর ভীড়ে খুব কম মানুষ দেখতে পাই।
একজন বৃদ্ধ কালচিটে ছেঁড়া একটা পাঞ্জাবি পড়ে
ফুটপাতে পড়ে আছে,
জীর্ণশীর্ণ একটা দেহ,অনেকদিন কিছু খায়নি এমন
পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু নেকড়ের দল
হাতে বিরিয়ানির প্যাকেট,কোথাও পিকনিক হবে হয়তো,
আমি এই শহরে মানবিকতার খুন হতে দেখেছি নিজ চোখে।
একজন শিশু ফুল হাতে তপ্ত রোদে দাঁড়িয়ে আছে
সিগারেটের আগুন ফুঁকতে ফুঁকতে অনেক শেয়াল
চলে যাচ্ছে অবলিলায় কোন মুরগীর কাঁচা মাংসের লোভে,
আমি এই শহরে হিংস্রতার নগ্নতা দেখেছি প্রকাশ্যে।
এই শহরে শতসহস্র হিংস্র প্রাণীর ভিতরে দু'চারটা মানুষ এখনো বেঁচে আছে
বেঁচে আছে একটা ভয়ংকর লড়াই করে
এই লড়াই কতদিন চলবে কেউ জানে না।
©Aranna Hasan Delwar.
.jpeg)
0 Comments