"হারানো স্মৃতির সেলাই"
_____অরন্য হাসান দেলোয়ার।
বুকের গহীনে সেলাই করা স্মৃতি
কিছু মনে পড়ে কিছু বিস্মৃতি
ভেজা চোখ ভেজা মুখ কষ্টে কাতর মন
কতটুকু হারিয়ে গেলে থমকে যায় জীবন?
ভাঙাচোরা পথে কতটুকু হাটা যায়?
কতক্ষণ পারে থাকতে জীবন অপেক্ষায়?
তুমিহীন অন্তর আত্মা কাটা মুরগীর মতো
হাসি মুখে লুকিয়ে রাখি আমি সেই ক্ষত।
বন্ধুর পথ দিয়েছি পাড়ি পাইনি সুখের দেখা
সবটুকু কেড়ে নিয়ে আমায় করে গেলে একা।
বিষন্নতার দেয়ালে ঘেরা ছোট্ট ঘর আমার
সেলাই করে যাচ্ছে দিন স্মৃতি গুলো তোমার।
©Aranna Hasan Delwar.

0 Comments