Subscribe Us

তুমি! _____অরন্য হাসান দেলোয়ার।

#aranna

তুমি!

_____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি যাকে বৃষ্টি বলো,সেটা বৃষ্টি নয়

আমার চোখের জল।

আর যাকে তুমি ঝর্ণা বলো,সেটা আসলে

আমার বুক চিড়ে বয়ে যাওয়া নদী।

তুমি যাকে আগ্নেয়গিরির লাভা বলো

সেটা আমার ক্ষত-বিক্ষত হৃদয়ের জমাট রক্ত।

তুমি যাকে খরা বলো,সেটা আমার পুড়ে যাওয়া

পিপাসিত মন।


আমার বুকে কান পেতে যদি শুনতে-

শুনতে পেতে বিশাল হাতুড়ির শব্দ

প্রতিনিয়ত যা আমাকে টুকরো টুকরো করে চলেছে।

জমে যাওয়া পানির টুকরো হাতে নিয়ে 

যখন তুমি শীতলতা অনুভব করো

তখন আমার ভয়ার্ত শরীর ঘেমে একাকার 

তোমাকে হারানোর ভয়।

তুমি যাকে আলো বলো,সেই আলোতে নিজেকে মেলে ধরো,সেটা আলো নয়-

সেটা হলো আমার স্বপ্ন পুড়ে যাওয়া আগুন।

তুমি যাকে চাঁদ জ্যোৎস্না বলো,

সেটা আমার জলন্ত চোখের মণি। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments