এখনো তো ফুচকা দেখলে জিভে জল আসে চোখে কাজলে এঁকে এখনো দাঁড়াই আয়নার সামনে এখনো খোপায় গুজি ফুল বসন্তে সাঁজ দেই নবরুপে শুধু তোমাকে পাশে পাওয়া হয় না। প্রেমিকা হতে পারিনি আজও কারো কেউ ডাকে না নতুন কোন নাম ধরে কবিতা শোনায় না কেউ সন্ধ্যার আধো আলোতে, একরাশ বিরহ ঘিরে থাকে আমায় বিষন্নতা কেড়ে নিয়েছে কত সুন্দর মুহুর্ত। তুমি যাবার পর আমি শূণ্যতা লালন করি বুকে পলেস্তা উঠা দেয়ালের মতো জীবন তার রঙ হারিয়েছে তুমি যাবার পর বেঁচে আছি আমি,যেমন করে বাঁচে চর জাগা নদী।
0 Comments