Subscribe Us

অভিমানের আঘাত" ______অরন্য হাসান দেলোয়ার।

 
"অভিমানের আঘাত"

______অরন্য হাসান দেলোয়ার। 


রাত্রি যখন এসে শহরের আলোতে মিশে যায়,

একলা আমি গিয়ে জ্যোৎস্নার নিচে স্বপ্নের ডানা মেলি।

ওই একটিমাত্র মুখ, মনের ভেতরে বৃত্তাকারে ঘোরে,

তার সাথে হৃদয়ের আক্ষেপ মিশে গিয়ে আলো ঝলমলে।


হৃদয়কে জাগাতে চাই, তাকে অনুভব করতে চাই,

মনের অন্ধকারে আলো জ্বেলে, একটি একটিবার তাকে দেখতে চাই।

অনেক স্বপ্ন বুনেছি, যেখানে তার হাসি ফোটে,

তার চোখের আলোয় আমার অভিমান ভেঙে যায়।


বকুল ফুলের গন্ধ মিশে আছে বাতাসে,

আমি ফুল গাঁথার মালা হাতে রেখেছি,

কিন্তু আমার সাহস হয় না, তাকে দিতে পারিনি,

তবু ফুলগুলিও একদিন ধীরে ধীরে ঝরে যাবে,

তাদের শুকানোর দৃশ্য দেখে, মনে ব্যথা অনুভব করি।


কিন্তু হৃদয়ের অভিমান, তার শিকড় গভীরে,

অন্য কেউ তাকে দেখে না, শুধু আমি জানি।

আমি অভিমানের আঘাত নিয়ে চলি, প্রতিদিন,

তবে তোমায় ভালোবাসা জানাতে, সে সাহস আর আসে না।


©Aranna Hasan Delwar. 


Post a Comment

0 Comments