Subscribe Us

সোমা রোমা'র ৩টি কবিতা।

 

স্মৃতি তুমি মুছে যেওনা

সোমা রোমা

পুকুর জলে হিজল ফুলের জলজ ঘ্রাণ,

জলের উপর চাঁদের ছায়ার জলতরঙ্গের খেলা,


সুবর্ণ রোদের সকালে ধোয়া ওঠা চায়ের কাপে উষ্ম ঠোঁটের ছোয়া,

পদ্ম পুকুরে ঢাহুক ডাকা নির্জীব নীরবতায় ছেয়ে থাকা দুপুর 


বিকেলের নদীর তীর থেকে ভেসে আসা উদাস করা ভাটিয়ালি সুর,

ক্ষয়ে যাওয়া চাঁদের আলো আঁধারের রাত,

ঘাসের বুকে মুখ লুকিয়ে থাকা রাতে ঝরে পরা নিমগ্ন বকুল ফুল।


পুরোনো হয়ে  যাওয়া পাতার মলাটে ধুলোর আস্তারণ

আঁস্তাকুড়ে অযত্নে ফেলে রাখা দিললিপির পাতা,যাকে বলে রোজনামচা,


ধানক্ষেতের আলে কলমিলতার আলিঙ্গন

ধান ক্ষেতের আল ধরে খালি পায়ে হাঁটার স্বর্গীয় সুখের অনুভুতি,

ধান কাটা শেষে ছেলেমেয়েদের ঝুড়ি ভরে ধান কুড়ানোর সুখ।


রকমারি রংবাহারি লেজ ফিতা চুরি ওয়ালার পিছু নেওয়া।


জেলে পাড়া,বেদেনীর নৌকার বহর অথবা দাড়টানা নৌকা এসবের মাঝেও আনন্দ খুঁজে নেওয়া। 


কিশোরী বেলার বাঁধ ভাঙা প্রেমে পরা,উদাস হাওয়ায় মন ভাসিয়ে দেওয়া, উড়ুউড়ু মন বসন্ত সমীরণ,আরও কতকি! 


সবকিছুই স্মৃতি, স্মৃতি গুলো বিষাদের ভরা বললে ভুল হবে,আসলে পুরোনো স্মৃতি ভবিষ্যেতের বেঁচে থাকার চাবিকাঠি।


অশ্রু ঝরে পরে,আবার শুকিয়েও যায়,

হাসি জীবন থেকে চলে যায়,

সুখ বিলীন হয়,

নিখিলের হাসি গান চিরকাল হয়তো থাকেনা


তবে সুখ স্মৃতির ভান্ডার কখনোই শেষ হয়না,গ্রামীন জীবনের নিত্যকার দিন সত্যি

বেঁচে রবে যুগযুগান্তর ধরে মানুষের হৃদয়ে

আজন্মকাল। 

প্রকৃতি প্রেম,অতীতকাল আছে বলেই আমরা আজও স্বপ্ন দেখি,সুখের স্বপ্ন।

▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️

আপন মহিমায় পাহাড় জেগে রয়

সোমা রোমা

সবুজের আচ্ছাদনে ঝর্ণার ধারায়,

ভূমিরূপ পাহাড় আছে আপন মহিমায়।


মেঘেরা সদলবলে পাহাড়কে ছু্ঁয়ে যায়,


পাহাড়ের আঁকে বাঁকে সবুজের পথে

মেঘেরা কখনো ঘুমিয়ে যায় অলস দুপুরে।

সবুজ লাল গোলাপি ছাউনি মোড়ানো

পাহাড়ি কুঁড়েঘর দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে।


পাহাড়ের ফুল ও ফল বুনো লতাপাতা ওদের সান্নিধ্যে পেলে মন যায় ভরে।

পাহাড়ের সকালের সূর্যের উষ্ণ আমন্ত্রণ মনকে আলোড়িত করে।


পাহাড়ের সুউচ্চ চুড়ায় লুকিয়ে রাখে ঝর্ণার ধারা,

পাহাড়ের চরে পাহাড়ি প্রেমিদের মন হয় পাগলপারা।


কুলুকুলু বয়ে চলা পাহাড়ি নদী,

সুমধুর ছন্দ তুলে চলে নিরবধি।


পাহাড়ের নিসর্গের সৌন্দর্য পাহাড়ি বাঁশির সুর,

পাহাড়ি ললনাদের সাঁওতালি নাচগানে সুখ ভরপুর।


ঝুম চাষ করে পাহাড়ের গ্রামের মানুষেরা জীবিকার তাগিদে,

মিলেমিশে থাকে তারা পিবদে আপদে।


ডানামেলা প্রজাপতি ঘুরেবেড়ায় পাহাড়ি রঙিন ফুলে,

পাখিরা কুজন করে পাহাড়ের কোলে।


একদিন যাবো আমি পাহাড়ের দেশে,

ষোলো আনা বাঙালি অথবা সাঁওতালি বেশে।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

MWC 2024 | Motorola Adaptive Display Concept: Hands-on with Lenovo's foldable smartphone and 'fashion statement'


ইচ্ছে জাগানিয়া 

সোমা রোমা

তুমি যখন মিষ্টি করে দুষ্টু বলে ডাকো,

তখন এই মন বলে তুমি এমনি করেই সারাজীবন আমার হয়ে থাকো।


তোমার ভালোবাসার একতারাটা আমার মনের ভিতর গুনগুনিয়ে বাজে,

ইচ্ছে করে চুপটি করে তোমার পাশে বসে

ছুটি নিয়ে কাটাই বেলা ফিরে না যাই কাজে।


তুমি যখন আমায় ভেবে চোখের জলে ভাসো,

তখন তোমায় বলি ওগো তুমি আমার ভালোবাসা পেয়ে মনের সুখে খলখলিয়ে হাসো।


যখন তখন তোমার হাসি আমার কানের কাছে রিনিঝিনি বাজে,

তুমি কিগো আমার কাছে আসবে বলো সকাল এবং সাঁঝে,


পথ হারাবো বলেই আজ দুজনে পথের দিশা খুঁজি,

সত্যি করে বলছি তোমায়,আমি তোমার মনের কথা বুঝি।


তোমায় যদি কাছে পেতাম!


খুব সকালে ঘুম ছুটে গেলে চায়ের কাপে চুমুক দিয়ে,তোমার মনের ঘরে রাত বিহানে তখন আমি উঁকি দিতাম,


আমরা দুজন হারিয়ে যেতাম তোমার সাথে রাত কাটাতাম,

জোছনা ধবল উঠোনটাকেই নাহয় মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিয়ে সুখের বাসর করে নিতাম।

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


Post a Comment

0 Comments