Subscribe Us

সৌরভ বিশ্বাস এর ৩টি কবিতা

 

অপেক্ষা 

 সৌরভ বিশ্বাস 


কথার ফুলঝুরি নিয়ে অপেক্ষার রজনী গুলো আরো দীর্ঘ হয়  

তুমি আসবে বলে অপেক্ষার প্রহর যেন 

দীর্ঘতম দিবসের মতো আরো 

দীর্ঘ থেকে দীর্ঘতর হয়


রাত্রির তাঁরাগুলোর গতিপথেও পরিবর্তন আসে 

আসে শরৎ থেকে হেমন্ত 

পাখির কাকলীতে প্রকৃতি মুখরিত হলেও হৃদয়ের আকুতি যেন ক্রমেই মারিয়ানা ট্রেঞ্চ মতো 

গভীরতায় রুপ নেয় প্রিয়ংবদা।


নিশুতি রাতের তাঁরা গুলো 

আজ বড্ড সঙ্গ দেয় প্রিয়ংবদা

তাদের গতিপথ দেখতে গিয়ে 

কখন যে নিজেকে হারিয়ে ফেলি।। 


আজো চাঁদটা দুর আকাশ থেকে শোভা দেয়। 

এই দেনা পাওনার মায়াজালেই

 সবাই জড়িয়ে থাকি।


আজ কেন যেন মনে হয় 

নিরবতার থেকে বড় সঙ্গী পাওয়া দুর্লভ।

যে তোমার একাকিত্ব তাকে পুলকিত করে।

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

কল্পনায় তুমি

সৌরভ বিশ্বাস 


আমি আগেও লিখেছি তোমায় নিয়ে 

কিন্তু সেই তুমি ছিলে কল্পনায় 

আবছায়ার কাল্পনিক মূর্তি হয়ে


তোমার মূর্তি ছিলো 

 জলধির গতিশীল ঢেউয়ের মতো,

তোমাকে নিয়ে লেখার বাসনা

 আমার সহস্র শতাব্দীর।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

বরন 

সৌরভ বিশ্বাস 


তুমি  এসেছিলে মোর ঘরে          

কোন এক গোধুলি লগনে 

কি দিয়া করিব বরন  

তব মোর আঙ্গিনাতে ।      


 বুঝিনা আমি শব্দ চয়ন

    বুঝিনা আমি ভাষা  :              

  তভু এ হৃদয় কোনে 

 বেধেছে সুখের আশা।

Post a Comment

0 Comments