ময়না পাখি।
_____ অরন্য হাসান দেলোয়ার।
অনেক সাঁধের ময়না পাখি
আমার মনের খাঁচায় তারে রাখি
আজ সে পাখি ঘুমায় নাকি
এতো ডাকি জাগে না পাখি
আমার অনেক সাঁধের ময়না পাখি।।
তুমি আমি এক সুতোয় বাঁধা
কেমনে তুমি হও আলাদা
মনের খাঁচা শূণ্য রাখি
কোথায় যাইবা সোনার পাখি
এতো ডাকি জাগো না পাখি
আমার অনেক সাঁধের ময়না পাখি।।
ছিলো কথা একসাথে থাকবো
এই বিরহ আমি আজ কোথায় রাখবো
এমন কইরা কেন দিলা ফাঁকি
কেন মেলো না তুমি আখি
আমার অনেক সাঁধের ময়না পাখি।।
©Aranna Hasan Delwar.
#poem #writer #poetry #DhakaBangladesh #WestBengal

0 Comments