Subscribe Us

স্পর্শের বাইরে। _____অরন্য হাসান দেলোয়ার।


স্পর্শের বাইরে। 

_____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি কেমন করে হারিয়ে যাও?

ক্রমশই তুমি ক্ষয়ে যাচ্ছো

অনুভূতিহীন একজন মানুষের রুপান্তরিত হচ্ছো

প্রিয়তমা আমার,

সাগরের ওপারে তাকালে মনে হয় আকাশ ছোঁয়া যাবে

অথচ,শত সহস্র মাইল পাড়ি দিয়েও 

আকাশ ছোঁয়া যায় না,

আজকাল তুমি তেমনি,দেখা যায় অথচ ছোঁয়া যায় না।


স্মৃতি অতল গহীনে ডুবেও আজকাল তোমার

কোন স্পর্শ পাই না,

বুকের বাঁ পাশটায় যেখানে তোমার থাকার কথা ছিলো

সেখানটা শূণ্য পরে আছে বহুকাল,

কথা ছিলো দুজন থাকবো পাশাপাশি 

হাতে হাত,আর বুকে মাথা রেখে

কাটিয়ে দিবো অনন্তকাল। 


আমি বলেছিলাম প্রিয়,তুমি আমার সাঁজের বকুল

তুমি বলেছিলে,তুমি ফুল হতে চাও না

ফুল তো একসময় ঝরে যায়,

তুমি আমার বুকের স্পন্দন হতে চাও

আমৃত্যু থাকতে চাও আমার হয়ে।


আজ সব কিছু বিলীন করে তুমি নিষ্প্রাণ হয়ে গেলে

তুমি অনুভূতি হীন এক জড় পদার্থের মতো

আমার প্রেম ভালোবাসা স্পর্শ কোন কিছুই

তোমাকে আর জাগ্রত করে না,

তুমি সাগরের ওপারের আকাশের মতো

যাকে দেখা যায় খুব কাছে,

অথচ যোজন যোজন দূর।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments