Subscribe Us

ভয়ংকর বিজ্ঞাপন। _____অরন্য হাসান দেলোয়ার।

 

ভয়ংকর বিজ্ঞাপন।

_____অরন্য হাসান দেলোয়ার। 


আমি মৃত্যু দেখি,দেখি অসংখ্য মানুষের স্বপ্নের অপমৃত্যু। 

শ্রমিক কৃষক দিনমজুরের রক্তের স্রোতে

তৈরি হওয়া পথে ছুঁটে চলে দামি সব গাড়ি

শহরের বুক চিঁড়ে আকাশ ছুঁতে চাওয়া

বিশাল সব অট্টালিকা তৈরি হয় গরবিরের শ্রমে ঘামে।


অসহায় দরিদ্র মানুষগুলো অবহেলা আর অনাদরে

পড়ে থাকে ঝুপড়িতে,

ভালো খাবার,নিরাপদ আবাস অথবা সুচিকিৎসা 

কোন কিছুই তাদের জন্য নয়।

ধনীদের আরো ধনী করে তুলবার প্রতিযোগিতায় 

নিজেদের জীবন প্রদিপ নিভিয়ে দিচ্ছে খেটে খাওয়া 

মানুষগুলো।


ধনীদের তৈরি ফাউন্ডেশনের নামে গরীবের বন্ধু

হয়ে যাওয়া সমাজের মুখোশধারী লোকগুলো

নিজেদের ঈশ্বর রুপে হাজির করে।

সাহায্যর নামে নতুন নতুন নাটক সাঁজিয়ে

হাতিয়ে নেয় কোটি কোটি টাকা

যার সামান্যই আসে গরিবের হাতে।


নিজেদের তৈরি মিডিয়ায় জয়গান গায় নিজেরাই

সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য

তারা এগিয়ে এসেছেন,

সাহায্য করছেন তাদের,দু একজনকে হাসপাতালে 

ফ্রি চিকিৎসা,একটা দুটো ঘর,অথবা চাকরি দিয়ে

তা প্রচার করে নিজেদের টি আর পি বাড়িয়ে নিচ্ছেন।

কি অদ্ভুদ স্বার্থপরতার এক সমাজ ব্যবস্থা।


আবেগি গরিব মানুষগুলোর আবেগ কাজে লাগিয়ে

নিজেরা হয়ে উঠছেন আরো ধনী,

আর গরীব হয়ে যাচ্ছে নি:স্ব রিক্ত। 

ভয়ংকর এই সমাজের বাস্তবতা কারো চোখেই পড়ছে না।

সবাই সেইসব ধনী মুখোশধারীদের দানশীল ভেবে

পুজা করে চলছে অবলিলায়।

কেউ বুঝতেই পারছে না,এটাও বিজেনেস পলিসি

বড় একটি বিজ্ঞাপন,যার মডেল ক্ষুধার্ত অসহায় মানুষগুলো।


©Aranna Hasan Delwar.


Post a Comment

0 Comments