Subscribe Us

গীতি কবিতা। _____অরন্য হাসান দেলোয়ার।

 

গীতি কবিতা। 

_____অরন্য হাসান দেলোয়ার। 


বৃষ্টি ঝরিয়ে তুমি এসেছিলে

বৃষ্টি ভেঁজা তুমি অপরুপা।।

বৃষ্টি ঝরিয়ে তুমি চলে গেলে

দু'চোখে নামে আজ বরষা।


এ কেমন প্রেম ভাঙে হৃদয়

তিলে তিলে সবটুকু হয়ে যায় ক্ষয়,

তবুও বাঁচে প্রেম বিরহ অনলে

সুখে খুঁজে নেয় নিজে জ্বলে।

সুনীল আকাশ জুড়ে শুধু কুয়াশা

দু'চোখে নামে আজ বরষা। 


সুখ স্মৃতি হয়ে থাকে অন্তর মাঝে

ক্ষণে ক্ষণে বেদনার সুর বাজে

তবুও বাঁচে প্রেম হৃদয় গহীনে

সবটুকু জুড়ে থাকে মন উঠোনের।

সুপ্ত অবস্থায় বেঁচে থাকে আশা

দু'চোখে নামে আজ বরষা। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments