Subscribe Us

অপেক্ষার সীমানা। _____অরন্য হাসান দেলোয়ার।

 

অপেক্ষার সীমানা।

_____অরন্য হাসান দেলোয়ার। 


আকাশের নিচে ছড়িয়ে আছে বর্ণহীন স্বপ্ন,

সময়ের গা থেকে গড়িয়ে পড়ে তপ্ত বালি।

তোমার চোখের গভীরতায় হারিয়ে যেতে চাই,

তবু দুরুদুর ছুটে যায় আমার মনের তরী।


হারিয়ে যাবো দূরত্বের অন্ধকার গলিতে,

কখনো হয়তো ফিরব না সেই পথের মোড়ে।

নিষিদ্ধ এই আকুতি, তবুও ডেকে যায়,

যেন সময় থেমে থাকে স্মৃতির ক্ষীণ আলোড়নে।


তুমি ডাকো না, আমি হারাবো বাস্তবের ছায়ায়,

আমাদের মাঝে কত তুমুল ঝড়ো হাওয়া।

তোমার কাছে ফেরার কথা ভাবলে,

শূন্যতার ঝিঁঝি ডাক আরেকবার গলা বাড়ায়।


অপেক্ষার এই সীমানা, কেটে যাবে কি কখনো?

হৃদয়ের পৃষ্ঠায় জমে থাকা গ্লানি।

আমাদের গল্প কি আবার শুরু হবে?

না কি সবই হারিয়ে যাবে সময়ের গহ্বরে।


যদি কখনো দেখা হয় আমাদের,

তখনো কি থাকবে সেই পরিচিত উষ্ণতা?

নাকি সবই ধুয়ে যাবে বিস্মৃতির সমুদ্রে,

আর কোনো গল্প হবে না, শুধু রয়ে যাবে ছায়া।


©Aranna Hasan Delwar. 

#follower #followerseveryone #followforfollowback #জাতীয়কবিপরিষদ #arannahasandelwar #Bangladesh #viralpost #highlight #mostvew #popular #viralreels

Post a Comment

0 Comments