অন্তরের খরা
______অরন্য হাসান দেলোয়ার।
বাইরে বৃষ্টি, তবু অন্তরে খরা,
সবুজ পাতায় শুকনো ঝরা।
আমরা যেন হারিয়েছি পথ,
সৌন্দর্যের আলো নেই, নেই কোনো স্বপ্ন।
জীবনের তৃষ্ণা, তবু বারবার,
কোথায় পাবো শান্তির সুর?
মন যেন ভাঙা কাচের মতো,
কোনো আশা নেই, নেই কোনো ভরসা।
একদিন সহজ মানুষেরাও,
পড়বে এমন খরার মুখে,
যেখানে নেই ভালোবাসা,
নেই কোন রঙিন অনুভূতি।
প্রকৃতির মাঝে কী ছিল আগে,
কোথায় গেল সেই সবুজ ছায়া?
মানুষ ভুলেছে তার শিকড়,
হারিয়েছে তার সহজ জীবনযাত্রা।
মেঘ জমছে, তবু বৃষ্টি আসে না,
অন্তরের খরা দূর হয় না।
আমরা সবাই যেন পথহারানো,
কীভাবে ফিরে পাবো সেই আলো?
একটু বৃষ্টি, একটু শান্তি,
একটু ভালোবাসা, কিছুটা গান।
যদি অন্তরের খরা মুছে যায়,
আবার ফিরবে সেই সুন্দর ভোরের সূর্য।
©Aranna Hasan Delwar.

0 Comments