Subscribe Us

ছোট সুখের গল্প। ______অরন্য হাসান দেলোয়ার।

 

ছোট সুখের গল্প।

______অরন্য হাসান দেলোয়ার। 


খুব বেশি কিছু চাওয়ার নেই,কোনকালেই ছিলো না,

ঘাসের উপর শিশির পড়া জলে পা ভেঁজাতে পারলেই দুনিয়া জয় করার মতো আনন্দ হতো,

ফড়িং এর পিছনে সুতো বেঁধে উড়াতে পারলেই

অনেক কিছু পেয়ে গেছি মনে হতো।


দুপুরে স্কুল ফাঁকি দিয়ে মাঠে ডাংগুলি খেলতে 

দীঘির জলে সাঁতার কাটতে,

বৃষ্টিতে ভিঁজে আম কুঁড়াতে,কাঁদায় মাখামাখি 

হয়ে ঘরে ফিরে মায়ের বকুনি খেতে 

কি যে ভীষণ ভালো লাগতো,সেই অনুভূতি 

কাউকে বোঝাবার মতো নয়।

আমার খুব বেশি কিছু চাওয়ার ছিলো না,

আজও নেই।


মায়ের গা ঘেসে ঘুমোতে পারলে 

তার আঁচলে মুখ মুছতে,

কিংবা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে

আমার ভীষণ রকম আনন্দ হতো।

শীতের সকালে খেজুরের রস চুরি করে

ক্ষেতের তাজা টমেটো খেতে খেতে

সুর্যের মিষ্টি রোদ গায়ে মেখে খোলা মাঠে

সাইকেল চালাতে যে আনন্দ অনুভব করতাম

তা আমার কাছে সবচাইতে দামী মনে হতো।


আমার চাওয়ার কিছু নেই,ছিলোও না কখনো

আমি এইরকম সাধারণ চাওয়া পাওয়ার মধ্য দিয়েই

জীবনের সময়টুকু পার করে দিতে চাই।


©Aranna Hasan Delwar.


#জাতীয়কবিপরিষদ #arannahasandelwar #followerseveryone #viralreels #rukhsanahaquesonia #ChanchalChowdhury #brindabandas #কবিতা #Bangladesh #celebrity

Post a Comment

0 Comments