অমোচনীয় চিত্র
______অরন্য হাসান দেলোয়ার।
জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবি
যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
প্রতিটি দাগ, প্রতিটি রেখা যেন এক কাহিনী
যে গল্পের শেষে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না।
সেই ছবিতে দেখা যায় আলো-ছায়ার খেলা
আছে হাসির মুহূর্ত, আছে দুঃখের ধারা।
বাতাসে ভাসে কষ্টের দীর্ঘশ্বাস
তবু আশার আলো জ্বলে কোনো নিরুদ্দেশে।
প্রতিটি মানুষের হাতে এক অদৃশ্য পেন্সিল
যা দিয়ে সে আঁকে জীবনের প্রতিচ্ছবি।
কখনো আঁকিবুঁকি, কখনো দীর্ঘ রেখা
তবু প্রতিটি আঁকা সৃষ্টি এক অমোচনীয় স্মৃতি।
হারিয়ে যাওয়া বন্ধুদের মুখ
ধীরে ধীরে মলিন হয় সময়ের স্রোতে।
তবু তাদের স্মৃতি থাকে জীবনের ছবিতে
যেন এক সুপ্ত ফুল যা ফোটে মনের কোণে।
জীবনের প্রতিটি দিন হলো এক একটি পাতা
যে পাতায় আমরা লিখি আমাদের কাহিনী।
বাতাসে উড়ে যায় সে পাতা, কিন্তু
তার রং এবং গন্ধ থেকে যায় শাশ্বত স্মৃতিতে।
তবু আমরা চলি, প্রতিদিন পেন্সিল হাতে
নতুন করে আঁকি জীবনের মায়া।
আমরা জানি না কোথায় শেষ হবে এই ছবি
তবু আঁকতে থাকি, এটাই আমাদের পরমায়ু।
©Aranna Hasan Delwar.
#highlight #Bangladesh #follower #follow #MustafizurRahman #ipl2024 #followerseveryone #viralreels #lalonsong #জাতীয়কবিপরিষদ

0 Comments