ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়।
_____অরন্য হাসান দেলোয়ার।
ভালোবাসা ছাড়া আর কিছুই আমাকে বাঁচাতে পারবে না,
ভালোবাসা না পেলে মৃত্যু আমাকে নিয়ে চলে যাবে,
তারপর কোন একদিন আকাশের তারাদের ভীড়ে আমাকে খুঁজবে তোমার চোখ,
শূণ্যতায় তাকিয়ে বাতাসের স্পর্শে অনুভব করতে
চাইবে আমার আমার স্পর্শ,
ফুলের গন্ধে খুঁজে নিতে চাইবে আমার ঘামে ভেজা
শরীরের গন্ধ।
ভালোবাসা ছাড়া আমি মৃত লাশের মতো
আগরবাতি আর গোলাপ জলের সুবাস ঘিরে রাখে আমায়,
সাদা কাপড়ে মোড়ানো নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে
তোমার চোখ ভিঁজে যাবে হয়তো,
বুকের গভীরে ভাঙচুর শুরু হবে,
কেঁপে উঠবে তুমি ক্ষণে ক্ষণে পুরোনো স্মৃতি
মনে করে।
ভালোবাসা ছাড়া আর কিছুই চাওয়ার ছিলো না আমার,
তুমি ঘৃণার ঝাঁপি খুলে দিয়েছিলে
অবহেলা আর অপমান নিয়ে বেঁচে থাকা
আমার পক্ষে সম্ভব নয়,তুমি জানতে
তারপরও ফিরিয়ে দিয়েছো নিষ্ঠুরতায়
মৃত্যু আমাকে আলিঙ্গন করেছে নির্দ্বিধায় নি:সংকোচে
আমি এখন অনেক দূরে তারাদের দেশে
তারা হয়ে জ্বলে রই।
#Arannahasandelwar
#followerseveryone #follow #poemchallenge #জাতীয়কবিপরিষদ #follower #কবিতা #poetry #poem #poetryislife

0 Comments