Subscribe Us

পুড়ে যাওয়া বসন্তে। ______অরন্য হাসান দেলোয়ার।

 

পুড়ে যাওয়া বসন্তে।

______অরন্য হাসান দেলোয়ার।  


একদিন শহরের পথে হাঁটতে হাঁটতে চারপাশের 

সৌন্দর্য উপভোগ করতে করতে হারিয়ে যাবো।

তারপর আর কারো চোখে পড়বো না___

এমন কি আমি নিজেও নিজেকে আর খুঁজে পাবো না।

অথচ,আমি থাকবো আকাশের সন্ধ্যা তারায়

পূর্ণিমার ভরা জ্যোৎস্নায়,

জোনাক পোকার আলো আঁধারিতে

ভোরের কাকে ডাকে

মায়াবি বিকেলের সুর্য ডোবায়।


আমি থাকবো গ্রীষ্মের খরতাপে ঠান্ডা হাওয়ায়

বসন্তের ফুলে,পাখির গানে

মাঠের শিশির ভেঁজা ঘাসে

ক্লান্ত দুপুরে বটগাছের ছায়ায় পথিকের মায়ায়।

নৌকার পালে,

মাঝির ভাটিয়ালি সুরে

কৃষকের নবান্নের হাসির ঝলকে

কৃষাণীর লাজুক হাসির মিষ্টি ঠোঁটে।


আমি থাকবো প্রেমিকের প্রেমে

প্রিয়ার চুমুতে

বুকের গহীনে ব্যথার স্পন্দনে

পুড়ে যাওয়া বসন্তে।


©Aranna Hasan Delwar. 

#kobitabela #everyonefollowers #Bangladesh #WestBengal #motivated #জাতীয়কবিপরিষদ #poem #বাংলাদেশ #poemlove #poetry,

Post a Comment

0 Comments