আমাদের মধ্যে অনেকের ধারণা ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। এই চিন্তা করে আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও কোন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করতে সাহস পাই না।
কিন্তু আপনি কি জানেন আপনার দক্ষতা, পরিশ্রম, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে অল্প পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে পারেন?
আমি বলব অবশ্যই পারবেন। অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আজকের এই লেখা। এখানে অল্প পুঁজিতে ব্যবসার কতগুলো আইডিয়া দেওয়া হলো, সব ব্যবসা আপনার জন্য ফিট একথা বলা যাবে না। আপনি ভাল করে চিন্তা করে দেখবেন কোন ব্যবসায় আপনার আগ্রহ ও দক্ষতা আছে, সে ব্যবসায় আপনি শুরু করতে পারেন।
অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া
১. কফিশপ
একসময় মানুষ শুধু চা পানেই অভ্যস্ত ছিল। কিন্তু আয় বাড়ার সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন এসেছে। বর্তমানে অনেকেই কফির দিকে ঝুঁকছে। তাই কফি প্রেমীর সংখ্যা বেড়েই চলছে। অল্প পুঁজিতে আপনি একটি কফি শপ দিতে পারেন।
প্রথম দিকে পুঁজি কম থাকলে ছোট একটা স্পেস ভাড়া করে সেখানে কিছু চেয়ার টেবিল পেতে কফির ব্যবসা শুরু করতে পারেন। কমার্শিয়াল জায়গা হলে ভাড়ার পরিমাণ একটু বেশি পড়বে। তবে প্রচুর গ্রাহক পাবেন। আর জমজমাট নয় এমন যায়গা হলে ভাড়া কম পড়বে তবে গ্রাহক তুলনামূলক কম পাবেন।
কফিশপ তাই শুধু কফি বিক্রি করবেন ব্যাপারটা এমন নয়। কফির সাথে ফাস্টফুড জাতীয় খাবারও বিক্রি করতে পারেন এর ফলে আপনার মুনাফার পরিমাণ বেশি হবে।
0 Comments